কয়েক ঘণ্টার মধ্যেই পারমাণবিক অ*স্ত্র প্রকাশ্যে আনতে যাচ্ছে ইরান? (ভিডিও)

মধ্যপ্রাচ্য জুড়ে ইসরায়েলি হামলার পর নতুন এক ভয়াবহ মোড় নিয়েছে বিশ্বরাজনীতি। আঞ্চলিক দ্বন্দ্ব ছড়িয়ে পড়ছে বৈশ্বিক সংকটে। কারণ, ইরানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে চার পরমাণু শক্তিধর রাষ্ট্র—রাশিয়া, চীন, পাকিস্তান ও উত্তর কোরিয়া। এর মধ্যেই উঠে এসেছে এক বিস্ফোরক আশঙ্কা—আগামী কয়েক ঘণ্টার মধ্যেই ইরান তার পারমাণবিক অস্ত্র প্রকাশ্যে আনতে পারে।

বিশ্বের আলোচিত প্রতিরক্ষা প্রযুক্তি ‘আয়রন ডোম’কে অনেকদিন ধরেই ইসরায়েলের অজেয় প্রতিরক্ষা স্তম্ভ হিসেবে ধরা হতো। কিন্তু ইরানের চালানো সর্বশেষ হামলায় সেই প্রতিরক্ষা ব্যবস্থাও ধুলিস্যাৎ হয়েছে। তেলআবিবে অবস্থিত ইসরায়েলি প্রতিরক্ষা সদর দপ্তর গুড়িয়ে দিয়েছে আয়াতুল্লাহ বাহিনী।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “ইসরায়েল এমন এক ভয়ানক অপরাধ করেছে, যার শাস্তি তারা পাবে। এবার তাদের রেহাই নেই।” ১৪ জুন জাতির উদ্দেশে দেওয়া ভাষণে খামেনি জানান, “ইসরায়েল কেবল হামলা চালায়নি, যুদ্ধ ঘোষণা করেছে। এই আগ্রাসনের পরিণতি ভয়াবহ হবে। সার্বভৌমত্বে হস্তক্ষেপ কোনোভাবেই মেনে নেওয়া হবে না।”

Scroll to Top