জাতীয়

প্রকাশ্যে এলো শেখ হাসিনার পদত্যাগ পত্র

ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যান শেখ হাসিনা। তবে শেখ হাসিনার পদত্যাগ নিয়ে নানা মহলে গুঞ্জন রয়েছে। এরই মধ্যে প্রকাশ্যে এলো তার সই করা পদত্যাগটি। মহামান্য রাষ্ট্রপতি বরাবর ৫ আগস্ট এই পদত্যাগটি দেন শেখ হাসিনা। পদত্যাগ পত্রে শেখ হাসিনা লেখেন, “আমি গভীর দুঃখের সঙ্গে জানাতে চাই যে, সাম্প্রতিক বিক্ষোভ […]

প্রকাশ্যে এলো শেখ হাসিনার পদত্যাগ পত্র Read More »

উসকানিতে প্রভাবিত না হতে বললেন সেনাপ্রধান

সেনাবাহিনীর সদস্যদের নিষ্ঠা, পেশাদারত্ব ও ধৈর্যের প্রশংসা করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। দেশের আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর পরিশ্রমের জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। এ ছাড়া পবিত্র রমজান মাসে সেনাসদস্যদের অব্যাহত প্রচেষ্টায় সন্তোষ প্রকাশ করে তিনি সবাইকে সতর্ক করে বলেন, সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচারের আশঙ্কা রয়েছে। এই সংকটময় সময়ে সবাইকে শান্ত থাকতে হবে। গতকাল সোমবার

উসকানিতে প্রভাবিত না হতে বললেন সেনাপ্রধান Read More »

নির্বাচন নিয়ে সকল দলকে সেনাপ্রধানের জরুরি নির্দেশনা

দেশের অন্তর্বর্তী সরকারকে দৃঢ় সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। নোবেল পুরস্কার বিজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের এই সরকার গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করার মাধ্যমে দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করবে বলে জানান তিনি। তবে সেই নির্বাচন এই বছরের মধ্যে হওয়া উচিত বলে মত দেন সেনাপ্রধান। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জেনারেল ওয়াকার-উজ-জামান এ কথা

নির্বাচন নিয়ে সকল দলকে সেনাপ্রধানের জরুরি নির্দেশনা Read More »

হঠাৎ ঢাকায় ঢুকছে ২ হাজার গাড়িবহর, জানা গেল কারণ

ফ্যাসিবাদী সরকারের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার শিকার হয়ে দীর্ঘ তের বছর পর দেশে ফিরছেন বিএনপির ভাইস চেয়ারম্যান এবং কুমিল্লা-৩ আসনের পাঁচবারের সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তার দেশে আগমনের দিনে কুমিল্লার মুরাদনগর থেকে প্রায় ২ হাজার গাড়ির একটি বিশাল বহর ঢাকায় প্রবেশ করবে। শনিবার বেলা ১১টায় সৌদিআরব থেকে একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল

হঠাৎ ঢাকায় ঢুকছে ২ হাজার গাড়িবহর, জানা গেল কারণ Read More »

হেলিকপ্টারে হাসপাতালে নেওয়ার অবস্থায়ও ছিলেন না তামিম

খেলা চলাকালীন মাঠে হঠাৎ অসুস্থ হয়ে মাঠ ছাড়লেন তামিম ইকবাল। বিকেএসপির ৩ নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ডিপিএলের অষ্টম রাউন্ডের ম্যাচ চলছিল মোহামেডানের। ফিল্ডিংয়ের সময় হঠাৎ বুকে ব্যথায় অসুস্থ হয়ে পড়েন মোহামেডানের অধিনায়ক তামিম। চিকিৎসার জন্য মেঘনা এভিয়েশনের একটি হেলিকপ্টারও বিকেএসপিতে আসে। কিন্তু হেলিকপ্টারে নেওয়ার অবস্থায় ছিলেন না বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক। অসুস্থতার তীব্রতা

হেলিকপ্টারে হাসপাতালে নেওয়ার অবস্থায়ও ছিলেন না তামিম Read More »

‘তোর কাছে যাইতে পারলাম না’, তামিমকে নিয়ে মাশরাফির ফেসবুক পোস্ট

‘তোর কাছে যাইতে পারলাম না’, তামিমকে নিয়ে মাশরাফি প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। পরে জানা যায়, অল্প সময়ের মধ্যেই দুইবার হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। জরুরি অবস্থায় তাকে নিকটস্থ হাসপাতালে নেওয়ার পর হার্টে রিং পরানো হয়েছে। তামিমের অসুস্থতার খবরে তার পাশে থাকতে না পারার আক্ষেপ

‘তোর কাছে যাইতে পারলাম না’, তামিমকে নিয়ে মাশরাফির ফেসবুক পোস্ট Read More »

স্বামী-স্ত্রী পরিচয়ে এককক্ষে বসবাস : একজন কবরে, অন্যজন কারাগারে

চট্টগ্রাম নগরের পোশাককর্মী জ্যোৎস্না বেগম হত্যাকাণ্ডের জট খুলেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সংস্থাটির চট্টগ্রাম মেট্রো ইউনিটের তদন্তে উঠে আসে স্বামী পরিচয় দিয়ে একসঙ্গে বসবাস করা এক পুরুষ সহকর্মীর হাতে খুন হন জ্যোৎস্না। এ ঘটনায় রোববার (২৩ মার্চ) নগরের চান্দগাঁও থানার মোহরা এলাকা থেকে অভিযুক্ত নয়ন বড়ুয়াকে (২৯) গ্রেপ্তার করা হয়েছে। আজ (সোমবার) খুলশী থানায়

স্বামী-স্ত্রী পরিচয়ে এককক্ষে বসবাস : একজন কবরে, অন্যজন কারাগারে Read More »

ঢাকায় আসছেন মার্কিন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা

ঢাকায় আসছেন মার্কিন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা একদিনের সফরে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় কমান্ডের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বি ভোয়েলে। জেনারেল ভোয়েলে সোমবার (২৪ মার্চ) রাতে ঢাকায় আসার কথা রয়েছে। ঢাকার একটি কূটনৈতিক সূত্র জানায়, তিন সদস্যের প্রতিনিধি দল নিয়ে আজ রাতে ঢাকায় আসবেন যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় কমান্ডের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল

ঢাকায় আসছেন মার্কিন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা Read More »

সাবেক আইজিপি শহিদুল ও আসাদুজ্জামানকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২০১৬ সালে কল্যাণপুরে জাহাজ বাড়িতে জঙ্গি সাজিয়ে ৯ জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক আইজিপি একে এম শহিদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, সাবেক এসপি জসিম উদ্দিন মোল্লাকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এই মামলায় তদন্ত প্রতিবেদন আগামী ৭ মে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (২৪ মার্চ)

সাবেক আইজিপি শহিদুল ও আসাদুজ্জামানকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ Read More »

বাংলাদেশে করোনার নতুন ভ্যারিয়েন্ট: ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৬ জন

শুক্রবার (২১ মার্চ) সকাল ৮টা থেকে দেশে গত ২৪ ঘণ্টায় আরও একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। শনিবার (২২ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৬২২ জনে।

বাংলাদেশে করোনার নতুন ভ্যারিয়েন্ট: ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৬ জন Read More »

Scroll to Top