জাতীয়

আদালতে বেশি বলবা না, বললেই রিমান্ড বাড়িয়ে দেয় : আইনজীবীকে পলক

রাজধানীর ধানমন্ডি থানাধীন এলাকায় মো. রিয়াজ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় আদালতের কাঠগড়ায় উঠানো হলে শুনানির আগে পলক আইনজীবীদের সঙ্গে কথা বলতে থাকেন। পলক তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখিকে বলেন, ‘শুনানিতে বেশি কিছু বলার দরকার নেই। বেশি কিছু বললেই রিমান্ড বাড়িয়ে দেয়। যত কম […]

আদালতে বেশি বলবা না, বললেই রিমান্ড বাড়িয়ে দেয় : আইনজীবীকে পলক Read More »

নতুন কর্মসূচি ঘোষণা বৈষম্যবিরোধীদের, সব ক্যাম্পাসে দেখানো হবে ছাত্রদলের হামলার ভিডিও

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্রদলের হামলার ভিডিও দেশের প্রতিটি ক্যাম্পাসে প্রদর্শন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সারা দেশের বিভিন্ন ক্যাম্পাসে এই কর্মসূচি পালন করবে তারা। এছাড়া একইদিন বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জুলাই গণহত্যার ভিডিও প্রদর্শন করা হবে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে বিক্ষোভ শেষে এ কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক

নতুন কর্মসূচি ঘোষণা বৈষম্যবিরোধীদের, সব ক্যাম্পাসে দেখানো হবে ছাত্রদলের হামলার ভিডিও Read More »

ছাত্রদলের হামলায় কুয়েট শিক্ষার্থীর ‘হাড় তিন টুকরা’

ছাত্ররাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্রদল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরের পর এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় কুয়েটের বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট (বিইসিএম) বিভাগের শিক্ষার্থী

ছাত্রদলের হামলায় কুয়েট শিক্ষার্থীর ‘হাড় তিন টুকরা’ Read More »

ছেলেটা ছাত্রলীগের হাতে মার খেয়েছে, আজ ছাত্রদলের হাতেও খেলো

কুয়েটের (খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (EEE) বিভাগের শিক্ষার্থী শিহাব আহমেদ তুহিন সামাজিক যোগাযোগমাধ্যমে কুয়েটের আজকের ঘটে যাওয়া সংঘর্ষ নিয়ে একটি পোস্ট করেছেন। এতে তিনি ছাত্রদলের হামলায় আহত হওয়া শিক্ষার্থী জাহিদুর রহমানের দুঃখজনক অভিজ্ঞতা উল্লেখ করেন। তুহিন তার পোস্টে লেখেন, “জাহিদুর রহমানের কথা মনে আছে? আওয়ামী লীগ সরকারের সময় ছাত্রলীগের হাতে

ছেলেটা ছাত্রলীগের হাতে মার খেয়েছে, আজ ছাত্রদলের হাতেও খেলো Read More »

ADC নাজমুলের কয়েকশো কোটি টাকা ক্রিপ্টো কারেন্সিতে বিনিয়োগ

পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (ADC) নাজমুলের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে আসিফ সৈকতের এক পোস্টে দাবি করা হয়েছে, নাজমুল কয়েকশ কোটি টাকা ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েনে বিনিয়োগ করেছেন, যা তিনি অবৈধ উপায়ে অর্জন করেছেন। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে পোস্টটিতে উল্লেখ করা হয়েছে, নাজমুল উঠতি ফ্রিল্যান্সারদের টার্গেট করে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে ভয়ভীতি দেখিয়ে তাদের অ্যাকাউন্ট হাতিয়ে

ADC নাজমুলের কয়েকশো কোটি টাকা ক্রিপ্টো কারেন্সিতে বিনিয়োগ Read More »

চিকিৎসার জন্য চীনে যেতে চাইলে বাংলাদেশিদের ১ দিনেই ভিসা দেবে চীন

বাংলাদেশিরা উন্নত চিকিৎসার জন্য চীনে যেতে চাইলে জরুরি রোগীরা যেন একদিনের মধ্যেই ভিসা পান সে বিষয়ে কাজ চলছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) চীনে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সফর নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে রাষ্ট্রদূত এ তথ্য জানান। ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, কুনমিংয়ের তিনটি হাসপাতাল বাংলাদেশিদের জন্য বরাদ্দ করা

চিকিৎসার জন্য চীনে যেতে চাইলে বাংলাদেশিদের ১ দিনেই ভিসা দেবে চীন Read More »

গণ-অভ্যুত্থানে আহত-নিহতদের যোদ্ধা স্বীকৃতি দেওয়া হবে

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে নিহতদের শহীদ এবং আহতদের যোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম। আজ সোমবার জেলা প্রশাসক সম্মেলনে এ ঘোষণা দেন উপদেষ্টা। তিনি বলেন, প্রত্যেক শহীদ ও আহতকে সনদপত্র দেওয়া হবে। প্রতিটি জেলায় ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনা হবে। চলতি সপ্তাহেই ‘জুলাই অধিদপ্তর’ গঠন করা হচ্ছে বলে

গণ-অভ্যুত্থানে আহত-নিহতদের যোদ্ধা স্বীকৃতি দেওয়া হবে Read More »

যে ছাত্রলীগ হতে চাইবে, তার পরিণতি ছাত্রলীগের মতোই হবে : হাসনাত

যে ছাত্রলীগ হয়ে উঠতে চাইবে, তার পরিণতি ছাত্রলীগের মতোই হবে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার সন্ধ্যা ৭টা ১৯ মিনিটে সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। এদিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্ররাজনীতি বন্ধের দাবি নিয়ে ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে দফায়-দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।

যে ছাত্রলীগ হতে চাইবে, তার পরিণতি ছাত্রলীগের মতোই হবে : হাসনাত Read More »

যে কারণে টাকা থেকে শেখ মুজিবের ছবি সরানো যাচ্ছেনা

বাংলাদেশ ব্যাংক ঈদ উপলক্ষে নতুন টাকার নোটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি প্রকাশ করবে। আগামী ১৯ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের ৮০টি শাখা এবং বিভিন্ন ব্যাংকের কার্যালয় থেকে গ্রাহকরা নতুন নোট সংগ্রহ করতে পারবেন। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, নতুন নোটের মধ্যে বঙ্গবন্ধুর ছবি সংবলিত নোটের পরিমাণ হবে বিপুল। বাংলাদেশ ব্যাংক মনে করে,

যে কারণে টাকা থেকে শেখ মুজিবের ছবি সরানো যাচ্ছেনা Read More »

স্বামীকে বাঁচাতে ঢাল হয়ে দাঁড়ালেন স্ত্রী

রাজধানীর উত্তরায় এক দম্পতিকে প্রকাশ্যে কোপাতে থাকেন দুই যুবক। এ সময় স্বামীকে বাঁচাতে রামদায়ের সামনে ঢাল হয়ে দাঁড়ান স্ত্রী। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, স্বামীকে পেছনে লুকিয়ে রাখার চেষ্টা করছেন। আর ধারাল অস্ত্রের সামনে চলে এসেছেন স্ত্রী। এ সময় স্বামীকে বাঁচাতে হাত জোর করে আঁকুতি জানাচ্ছেন তিনি। স্বামীকে বাঁচাতে স্ত্রীর এমন সাহসীকতাকে স্যালুট জানাচ্ছেন অনেকে।

স্বামীকে বাঁচাতে ঢাল হয়ে দাঁড়ালেন স্ত্রী Read More »

Scroll to Top