ওয়াই-ফাইয়ের গতি দ্বিগুণ বাড়ানোর কার্যকর কৌশল, জেনে নিন উপকারে আসবে

বর্তমানে ঘরে ওয়াই-ফাই ব্যবহার করা অনেকটা দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। তবে প্রায়শই দেখা যায়, দিনের বিভিন্ন সময়ে ওয়াই-ফাইয়ের গতি কমে যায়। বিশেষ করে মুভি বা নাটক দেখার সময় ইন্টারনেট ধীরগতির হলে মুড নষ্ট হওয়াটা অস্বাভাবিক নয়।

তবে কিছু সহজ ও কার্যকর কৌশল অনুসরণ করলে আপনি ঘরে বসেই ওয়াই-ফাইয়ের গতি দ্বিগুণ বাড়াতে পারেন। নিচে এমন কিছু কার্যকর টিপস তুলে ধরা হলো:

১. রাউটার রাখুন ঘরের মাঝামাঝি স্থানে

রাউটার যদি ঘরের একেবারে মাঝখানে স্থাপন করা হয়, তাহলে চারপাশের প্রতিটি কক্ষে সমানভাবে নেটওয়ার্ক ছড়িয়ে পড়ে। ফলে ওয়াই-ফাই সংযোগে পাওয়া যায় স্থিতিশীলতা ও ভালো গতি।

২. ডুয়াল ব্যান্ড রাউটার ব্যবহার করুন

সিঙ্গল ব্যান্ডের পরিবর্তে ডুয়াল ব্যান্ড রাউটার ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ। ডুয়াল ব্যান্ড রাউটার সহজেই ৫ গিগাহার্টজ ব্যান্ড সাপোর্ট করে, যা ইন্টারনেটের গতি দ্বিগুণ করতে সাহায্য করে।

৩. ব্যবহার করুন ম্যাস ওয়াই-ফাই এক্সটেনশন

যদি আপনার ঘর বড় হয় বা একাধিক রুমে একই মানের স্পিড পেতে চান, তাহলে ম্যাস ওয়াই-ফাই এক্সটেনশন প্রযুক্তি ব্যবহার করতে হবে। এটি পুরো ঘর জুড়ে সমান ব্যান্ডউইথ নিশ্চিত করে।

৪. রাউটার রিস্টার্ট করুন নিয়মিত

প্রতি তিন থেকে চার দিন অন্তর রাউটার ৫-১০ মিনিটের জন্য বন্ধ করে দিন। এতে রাউটারের কর্মক্ষমতা ও পারফরম্যান্স ভালো থাকে।

৫. রাউটার পরিষ্কার রাখুন

রাউটারে ধুলো-ময়লা জমে গেলে তা ইন্টারনেটের গতি কমিয়ে দিতে পারে। তাই সময়মতো রাউটার পরিষ্কার করে রাখা জরুরি।

৬. ডব্লিউপিএস বাটন ব্যবহার করুন

রাউটারের পিছনে থাকা WPS (Wi-Fi Protected Setup) বাটনের মাধ্যমে আপনি কোনো পাসওয়ার্ড ছাড়াই গেস্ট ডিভাইসের সঙ্গে দ্রুত সংযোগ করতে পারেন।

এই সহজ কৌশলগুলো মেনে চললে আপনি ঘরে বসেই ওয়াই-ফাইয়ের গতি দ্বিগুণ করতে পারবেন। স্থিতিশীল ও দ্রুত ইন্টারনেট সংযোগ পেতে প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলাটাই এখন সময়ের দাবি।

সূত্র: রিডার ডাইজেস্ট

Scroll to Top