করোনায় ঢাকায় আরও একজনের মৃত্যু! ঈদের পর আবার লকডাউন ?

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ঢাকায় একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে তিনজনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, মৃত ব্যক্তি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এছাড়া, গত ২৪ ঘণ্টায় ২১টি নমুনা পরীক্ষা করে তিনজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, দেশে ২০২০ সালে করোনাভাইরাস সংক্রমণ শুরুর পর ১ কোটি ৫৭ লাখ ২৬ হাজার ২২৪ নমুনা পরীক্ষা করে ২০ লাখ ৫১ হাজার ৭৩৯ জনের শরীরে রোগটি শনাক্ত হয়। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫০০ জনের। ২০২৪ সালে এই রোগে কেউ মারা যাননি। এরআগে, ২০২৩ সালে ৩৭ জন এবং ২০২২ সালে ১ হাজার ৩৬৮ জন করোনায় মারা যান।

Scroll to Top