বিএনপির অপরাধের বিরুদ্ধে ইসলামপন্থীরা কর্মসূচি দেন, মাঠে নামেন – শরিফুল ইসলাম রিয়াদ

বিএনপির অপরাধের বিরুদ্ধে ইসলামপন্থীরা কর্মসূচি দেন। মাঠে নামেন।
সারাদেশে বিএনপি যেভাবে খুনাখুনি, দখল আর চাঁদাবাজি শুরু করেছে, ওদের বিরুদ্ধে ইসলামপন্থীদের মাঠে কর্মসূচি থাকতে হবে।
কারণ ইসলামপন্থীরা এখন এদেশের মাজলুম মানবতার শেষ ভরসা।
আপনাদের দিকে সবাই তাকিয়ে আছে। আপনাদের একশন দেখার অপেক্ষায় ঘোটা বাংলাদেশ।
বিএনপিকে ছেড়ে কথা বললে আপনাদের রাজনীতি দাঁড়াবে না।
বিএনপির অন্যায়ের বিরুদ্ধে ইসলামপন্থীরা শক্ত প্রতিবাদ করতে না পারলে জনগণ আপনাদের ওপর ভরসা রাখতে ভরসা পাবে না।
জনগণ ইসলামপন্থীদের কেন ভোট দিবে?
ভোট দিবে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। জান, মাল ও ইজ্জত রক্ষা করার জন্য।
আপনারা ক্ষমতায় যাওয়ার আগেই জনগণের আস্থার প্রতীক হয়ে উঠতে হবে। অন্যায় দেখলেই সেখানে ছুটে যেতে হবে।
যেখানে বিএনপি খুন করবে, সেখানেই কর্মসূচি দেন। যেখানে বিএনপি চাঁদাবাজী করবে, সেখানে প্রতিবাদ করেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ জামায়াতে ইসলাম, হেফাজতে ইসলাম সবাই মিলে প্রতিবাদ করেন।
খুনীদের গ্রেফতারের আলটিমেটাম বেঁধে দেন।
জনগণের আস্থা অর্জন করার মৌসুম যাচ্ছে। মৌসুম কাজে লাগান, মনে রাখবেন— মৌসুম ছাড়া ফল পাকে না!
ভুলে যাবেন না— রাজনীতি মানেই সেরের ওপর সোয়া সের!
আজকে নারায়নগঞ্জের ঘটনা নিয়ে কর্মসূচি দেন। সবাই মিলে দেন। শরীয়তপুরেও রাজপথ দখলে নেন। থানায় যান। প্রতিবাদ করেন।
বিশ্বাস করেন— জনগণ এখন ইসলামপন্থীদের দিকে তাকিয়ে আছে।
✍️ শরিফুল ইসলাম রিয়াদ
সাবেক সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।

Scroll to Top