বাসর ঘরে ঢুকে স্বামী দেখলেন স্ত্রী অন্তঃসত্ত্বা, অতপর…

বাসর ঘরে ঢুকে স্বামী দেখলেন স্ত্রী অন্তঃসত্ত্বা, অতপর…প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৯, ০২:৫৫ পিএমপ্রত্যেকটা পুরুষই চায় বিয়ের পরে তার সুন্দর একটি সংসার হবে। তাদের ঘরে ফুটফুটে একটি সন্তান জন্ম নেবে। কিন্তু কোন স্বামী যদি বাসর ঘরে ঢুকেই দেখেন তার সদ্য বিয়ে করা স্ত্রী সাতমাসের অন্তঃসত্ত্বা তাহলে ব্যাপারটা কেমন হবে? এমনই এক ঘটনা ঘটল বরিশালের বাবুগঞ্জ ইউনিয়নের পাঁচপাশা গ্রামে। জানা যায়, বিয়ের আগে ঐ কিশোরিকে ঝার ফুকের নামে ধর্ষণ করেন কাঞ্চন আলি হাওলাদার (৭০) নামে এক ওঝা। এতে ঐ কিশোরী (১৮) অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।

বিষয়টি জানাজানি হয়ে গেলে ঐ ওঝা নিজেই ঘটকালি করে পাঁচপাশা ইউনিয়নের বেপারীবাড়ির ছেলের সঙ্গে ঐ কিশোরীর বিয়ের দেয়। কিন্তু স্বামী যখন বাসর ঘরে ঢুকে দেখেন তার স্ত্রী অন্তঃসত্ত্বা তখন দু’পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। বর পক্ষ কিশোরীর বাবার কাছে বিয়েতে খরচ হওয়া টাকা ফেরত চায়। এরপরই ঐ কিশোরীর পরিবার কাঞ্চন আলির বিরুদ্ধে মামলা করলে পুলিশ তাকে গ্রেফতার করে। কাঞ্চন আলির গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন বাবুগঞ্জ এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাহিদ বিন আলম।

ধর্ষণের শিকার ওই কিশোরীর বাবা জানান, তার মেয়ের ওপর জিনের আছর পড়ে। এজন্য তাকে পার্শ্ববর্তী বকশিরচর গ্রামের ওঝা কাঞ্চন হাওলাদারের কাছে নিয়ে যাওয়া হয়। প্রথম পর্যায় ঝাড়-ফুক দিয়ে জিন ছাড়িয়ে কয়েকদিন পর চিকিৎসার জন্য নিয়ে যেতে বলে। তার কথামতো কদিন পরে নিয়ে গেলে চিকিৎসা দেওয়ার নামে কিশোরীকে ধর্ষণ করে ওঝা কাঞ্চন। এতে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। ঘটনাটি জানাজানি হলে ফকির কাঞ্চন নিজেই ঘটক হয়ে শুক্রবার (১৫ নভেম্বর) পাঁচপাশা ইউনিয়নের বেপারীবাড়ির ছেলের সঙ্গে সাত মাসের অন্তঃসত্ত্বা কিশোরীকে বিয়ে দেয়। বাসর ঘরে কিশোরী অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি জানতে পারে তার স্বামী।

বিষয়টি নিয়ে বর-কনের পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। পাশাপাশি ছেলের পরিবার বিয়েতে খরচ করা দেড় লাখ টাকা ফেরত দিতে বলে মেয়ের পরিবারকে। এমন পরিস্থিতিতে বুধবার সকালে মেয়ের বাবা বিষয়টি এয়ারপোর্ট থানা পুলিশকে অবহিত করা হয়। এয়ারপোর্ট থানার অফিসার ইন-চার্জ (ওসি) এসএম জাহিদ বিন আলম বলেন, ‘খবর পেয়ে ধর্ষণের অভিযোগে ওঝা কাঞ্চন হাওলাদারকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পাশাপাশি কিশোরীকেও উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় দুপুরে কিশোরী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।’

Scroll to Top